৩০ নভেম্বর ২০১৩ - ২০:৩০
ভারতে শিয়া মসজিদে হামলার পরিকল্পনা ফাঁস

ভারতের কথিত ইসলামিক স্টুডেন্ট মুভমেন্ট (SIMA) এর কয়েকজন সদস্যকে গ্রেফতারের পর লাখনৌ শহরের শিয়া মসজিদ ও গোয়া ট্রেনের উপর হামলার পরিকল্পনার তথ্য প্রকাশ পুলিশ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ভারতের ইসলামিক স্টুডেন্ট মুভমেন্ট কর্তৃক লাখনৌ শহরের শিয়া মসজিদে হামলার পরিকল্পনা নিষ্ক্রিয় করার তথ্য প্রকাশ করছে পুলিশ।

ভারতের ছত্রিশ গড় রাজ্যের রায়পুর জেলা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, এ মুভমেন্টের ‘উমার সিদ্দিক’ নামক এক সদস্য গ্রেফতারের পর এ তথ্য ফাঁস হয়।

গোয়েন্দা বিভাগের অফিসার ‘মুকেশ গোপা’ সাংবাদিকদের বলেন : সাম্প্রতিক বিহার রাজ্যের পাটনা শহরে বিস্ফোরণের অভিযোগে গ্রেফতার ‘হায়দার আলী ইলিয়াস আব্দুল্লাহ’ ও ‘সিদ্দিকী’ যুবকদেরকে বোমা বানানো ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিত।

জিজ্ঞাসাবাদে সিদ্দিকী স্বীকার করেছে যে, তারা দিল্লি-গোয়া ট্রেনের বৌদ্ধ যাত্রীদের উপর হামলার পরিকল্পনা করেছিলো যাতে জাপান ও শ্রীলংকাসহ অন্যান্য দেশের পর্যটকরা থাকার কথা রয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত ঐ ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তারা শিয়াদের বিভিন্ন পবিত্র স্থানেও হামলার পরিকল্পনা করেছিল।

ইসলামিক স্টুডেন্ট মুভমেন্ট, ভারতের ওয়াহাবিদের সাথে সম্পৃক্ত অবৈধ সংস্থাসমূহের অন্যতম যা ১৯৭৭ সালে উত্তর প্রদেশ রাজ্যে ওয়াহাবী ছাত্রদের দ্বারা গঠিত হয়। ওয়াহাবী সংস্থাসমূহের কোন কোনটির নাম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ত্রাসবাদী সংস্থা হিসেবে ঘোষিত দেওয়া হয় এবং তাদের সকল প্রকার তত্পরতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।